কল্পনা পাথর

আমাদের মাথা মেঘের ওপর
মাঝে মাঝে গল্প করি
মাঝে মাঝে বৃষ্টি
আবার মাঝে ঝড় হয়ে
ভাঙা জানলার পাল্লা দোলাই
আবার যখন সন্ধ্যে ঘনায়
আমার সাইটোপ্লাসম কোশে কোশে
সিঁড়িভাঙ্গা অঙ্ক বেয়ে
তোর পাশে হাঁটে, অনেক দূর অনেক দূর
অবশেষে ঘুম ভাঙলে
কল্পনা পাথর সাজিয়ে রাখি দেরাজের তাকে
যাতে ধুলো জমে |
 

Comments

Popular posts from this blog

গানের মতো কিছু

বস্তুত বিষাদ