Posts

compiler মাথাতে ||

আমাদের মাথা, তাতে compiler, ইনপুট এ চিন্তা দিলে আউটপুট এ মেঘ , error এর ধরণ বোঝার আগেই গার্বেজ এর  ভিড় বাড়ে লুপ এ হারায় মাঝে মাঝে গাড়িয়া to গোলপার্ক অথবা inheritance এর চক্করে পাটুলি to মহাকাশ আমাদের স্টেশন এ রোজ গাড়ি ছাড়ে রোজ ভিড় গোনার আগেই টাইম ট্রাভেল থরে থরে জমা হয় stack, বেড়ে চলে queue কিন্তু deadlock ভাঙার function খুঁজে পাওয়া যায়না ||

ক্লান্ত

ফেরিওয়ালা খোঁজে গ্রামাফোন তার octave বহুদূর হাঁটে কাঁধে ঝোলা ব্যাগ তার ঝিমধরা গান বেচে | আর ডুব দেয় ক্লান্ত শহর যখন ঘুম ভাঙে ফেরিওয়ালা তখন করিডোর বুকে নিয়ে, ময়ূরাক্ষীর ছবি আঁকে  ||

কল্পনা পাথর

আমাদের মাথা মেঘের ওপর মাঝে মাঝে গল্প করি মাঝে মাঝে বৃষ্টি আবার মাঝে ঝড় হয়ে ভাঙা জানলার পাল্লা দোলাই আবার যখন সন্ধ্যে ঘনায় আমার সাইটোপ্লাসম কোশে কোশে সিঁড়িভাঙ্গা অঙ্ক বেয়ে তোর পাশে হাঁটে, অনেক দূর অনেক দূর অবশেষে ঘুম ভাঙলে কল্পনা পাথর সাজিয়ে রাখি দেরাজের তাকে যাতে ধুলো জমে |  

গানের মতো কিছু

তোমার রাত্রিরঙের চোখ বৃষ্টি ঝরার অভিযোগ, করছে বলে কুঁচি কুঁচি কাগজের ভিড়ে লিখে দিলাম রংমশাল | আমার দোতারাটা জানে ভিজে রাস্তার মানে, নিশচুপ আর দোনলা বন্দুক মাছরাঙা ওড়ায় শীতকালে ||

শর্টফিল্ম

প্রথম দৃশ্যে সিঁড়ি বাওয়া, চিলেকোঠা দুপুর, মেঘের বাড়ি ফেরার তাড়া শ্যামবাজার, শ্যামবাজার কন্ডাকটর এর হাঁক || দ্বিতীয় দৃশ্য ফুরিয়ে আসা সিগারেট চায়ের গ্লাস, কিছুটা হাঁটা পথ বেঁকে রোদের বারান্দা বাকিটা বৈচিত্র্যহীন || তৃতীয় দৃশ্য নষ্ট সময় কাকের মৃতদেহ, হাওড়ায় মিছিল দিনবদলের মিথ্যে প্রতিশ্রুতি ঝোড়ো হাওয়া তারপর কালো, শুধুই কালো ||

বস্তুত বিষাদ

বাগান জানে ফুলের বুকে কাঁটা, ফাল্গুন মাস মশাদের গান, হেঁটে যাওয়া বোবা রাস্তায় background music আর লেক এর ধার পরিমাপ দেয় কতদূর হাঁটলে কিলোমিটার আর কতটা হাঁটলে অবক্ষয় ||