শর্টফিল্ম
প্রথম দৃশ্যে
সিঁড়ি বাওয়া, চিলেকোঠা
দুপুর, মেঘের বাড়ি ফেরার তাড়া
শ্যামবাজার, শ্যামবাজার
কন্ডাকটর এর হাঁক ||
দ্বিতীয় দৃশ্য
ফুরিয়ে আসা সিগারেট
চায়ের গ্লাস, কিছুটা হাঁটা
পথ বেঁকে রোদের বারান্দা
বাকিটা বৈচিত্র্যহীন ||
তৃতীয় দৃশ্য
নষ্ট সময়
কাকের মৃতদেহ, হাওড়ায় মিছিল
দিনবদলের মিথ্যে প্রতিশ্রুতি
ঝোড়ো হাওয়া
তারপর কালো, শুধুই কালো ||
Comments
Post a Comment